Showing posts with label Personal. Show all posts
Showing posts with label Personal. Show all posts

Wednesday, June 18, 2014

একাল বিকালের গল্প

= এখন কি কাল ?

- কাল না বিকাল এখন ।

= না মানে ঋতু , কোন ঋতু ?

- বর্ষাকাল । ক্যা? কি হল ?

= কিসেব করি । ২৭ টা বর্ষা কাটাইছি ।

- ভাল তো । কম কি ।

আসলে কম না । অনেক গুলা বর্ষা । গ্রীনরোডে রিকশাতে চড়ে নীলক্ষেতের দিকে যাচ্ছি । একাই রিকশাতে । কাধে আধামণ ওজনের ল্যাপটপ । আসুস ল্যাম্বরগিনি ভি এক্স ৭ । ওজনের ভারে নুইয়ে গেছি, এমনি ছোটখাট আমি । লুতুপুতু চেহারার ছোট ছোট মেয়েপিলে মা বাপের সাথে ঘরমুখি । ব্রইলার মুরগির মত ফার্মে বড় হচ্ছে এরা । কেউ রেইঙ্কোর্ট পরনে । হটাত হাসি পেল, গতদিন বৃষ্টিতে ভিজে গোসল হয়ে অফিসে ঢুকছি । এদের চেহারতে বলে এসিতে বসে শুয়ে সিরিয়াল দেখে মানুষ হয়ত অধিকাংশ । এরাই ভবিষ্যতের কর্ণাধার । কাদা আর ঘাসের খিচুড়ি তে সাদা কাল জামা পরনে জেব্রার মত করে মায়ের তাড়া খেয়ে নদীতে ঘন্টা চুক্তি ডুব মেরে চোখ লাল করে ভদ্র কুচে মুরগির মত লুকিয়ে ঘরে ফিরে নামাজ পড়ে ভাল মানুষ সাজার থ্রিল এদের কেউ বোঝাতে পারবে না । এরা হয়ত বিশ্বাস ই করবে না । বিশ্বাস করত যদি ডোরেমন ঝুলি থেকে বের করে বলত ।

= হুম তা কি পেলি?

- পাওয়া না পাওয়া কি । অঙ্ক সবসময় মিলে গেলে মজা পাওয়া যায় না ।

= হয়ত ।

- ক্যান বিশ্বাস হচ্ছে না ?

= কনফিউশন । পুরাটায় কনফিউশন ।

- কিছুই না ।

প্রতি জুনের ১৬ তারিখ বিকাল মন কালো করে বসে থাকি সন্ধ্যা নামবে কখন । এবার ব্যাতিক্রম হয় নি ।

= তাহলে ছুটি নেওয়া কি কারণে ?

- শোক পালনের জন্যে ।

= কিসের শোক রে ?

- কিছু পাওয়া না পাওয়ার ।

= হু এটা বুঝলাম । বুড়োরতি আর কি । পাইতে চাওয়ার মত কি আছে ?

- এই যে আমার মত বয়সে কতজন কতকিছু করে ফেলসে, আর আমি এখনি ছা-পোষা মানুষের মতন হয়ে গেছি ।

= ধর এটাই তোর পাওনা । কি আর করতি? কতজনই বা পারে ছা পুষতে । জন্ম হয়ছে একালে, তো ভাবিকালের চিন্তা না করে যে কালে আছিস এটা নিয়ে চিন্তা করলে সমস্য কোথায় ?

- জন্ম আমার একালে না বিকালে জানি না ।

= হয়ত হয়ত না । কেই বা পারছে তার সব হিসাব মিলাতে? আমি তুই সবায় আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার । পেছনে এস বা ইএস যোগ কর সব মিলে যাবে । 

Friday, February 14, 2014

একটি অপুরনাঙ্গ ভালবাসা দিবস কাহিনী

সাত সকাল না, সাড়ে সাত সকালে উত্তরা থেকে রউনা দিলাম । অফিস এর উদ্দেশে । দুর্ভাগ্য প্রভাতী, স্কাইলাইন, কিম্বা আজমেরি এক্টাও পাইলাম না । ২৭ এ ভর করে উঠে পড়লাম । ভাবতে পারি নাই এত ভালুবাসা আমার কপালে আজকে ছিল !

রওনা হবার ৫ মিনিট পর শুরু হল সিগনাল দিয়ে । তারপর জ্যাম । মনে হইল সকাল থেকে ভাল বাসার ধুম পড়ছে । তারউপর পিকনিক এর পিনিক । ধিরে সুস্থে আসতে আসতে চউরাস্তার কাছা কাছি স্যার এর কল, কৈ আপনি ? উত্ত্র শুনে স্যার এর প্রথম কথা দ্রুত অফিসে যান প্রবলেম হয়সে । স্যার রয়েছেন সাতক্ষিরা, উনি বললেন প্রবলেম তার মানে সিরিয়াস । আমার তো ডানা নাই । বিরক্তির শুরু । চৌরাস্তা পৌছাইতে পৌছাইতে কল আসা শুরু । বড় বড় স্যারদের কল । মা কছম হাই বি পি উঠে যাবার উপক্রম । শফিপুর এসে আর নরে না গাড়ী । তারুপ্রে অফিস থেকে হুমকি । শেষমেশ সফিপুর থেকে হাটা স্টার্ট । হেটে এসে অফিসে ঢুকতে ঢুকতে হেডফিস এর কল । ওকে । হূড়মুড় করে এসে বড় স্যার কে স্বান্তনা দিলাম স্যার দেখতেসি আই এস পি এর প্রবলেম কথা বলসি । দ্রুত করেন । আমি সুপারম্যান হইলাম না ক্যান !

ব্যাকআপ লাইন দিয়ে শুরু হইল লাইন । চলতাসে আমি কাত …

দ্বিতিয় অধ্যায় ঃ

লিফট এর মধ্যে দুই বড় ভাই এন্ড সিনিয়র অফিসার এর সাথে দেখা । মিন্টু ভাই আর সোহেল ভাই । মিন্টু ভাই সোহেল ভাইরে বোঝাইতেসেন

> রাতে ভিজিয়ে রাখবেন, সকালে ভাল করে ধুয়ে ফেললে ফরমালিন সব নষ্ট হয়ে যাবে ।

সোহেল ভাই একমত পোষণ করলেন ।

আমার প্রশ্নঃ

- মিন্টু ভাই ফরমালিন যুক্ত মানুষের ক্ষেত্রে কি একই কথা প্রযোজ্য ?

= হ্যা Open-mouthed smile 

ভ্যাবচেকা খেয়ে আবার প্রস্নঃ

- ভাই ফরমালিনযুক্ত মানুষ দেখছেন ?

= হ্যা আমার জামা ধরে উত্তর দিলেন Open-mouthed smile যাদের উজন আর আকৃতি বাড়েও না কমেও না Open-mouthed smile একই রকম ফিক্সড, বুড়া হইলেও সেইরকম !

মাথা চুলকাইলাম, খুশি হব না ব্যাজার?

নিখোজ ভালবাসাঃ

বাইর হয়ে দেখি পাশের খালে একব্যাক্তি খুব আন্তরিক ভাবে ডাইং-এর কালারড ( ডিস্কালারড) পানির মধ্যে গলা ডুবিয়ে কি যেন খুজতেসেন । খালের পাশে দাঁড়িয়ে আরও অনেক ব্যাক্তিত্ব মজা লুটতেসেন । 

= বিষয় কি ? মিন্টু ভাইয়ের প্রশ্ন এবার আমার কাছে । পচা পানির মধ্যে ডুব দিসে ক্যান ?

আমি নিরীহ মানুষের মত উত্তর দিলাম, ভাই হারান ভালবাসা খুজতেসে মনে হয় ।

সোহেল ভাই গলা ছেড়ে হাসি দিলেন ।

= তাই না ? মিন্টু ভাই মনে হল একমত ।

মনে মনে বললাম করি গার্মেন্টস এ চাকরি, ভালবাসা খালের পানিতে ছাড়া কৈ আর খুজব !

Monday, February 3, 2014

প্রপোজাল

রাত ১১ টা বেজে ৫০ ।

বাংলালিংক পোস্টপেইড নাম্বারে কল । কেরে বাবা এত রাতে !

মোবাইল উঠিয়ে দেখি আনসেভড নাম্বার থেকে কল । কেটে ব্যাক দিলাম । হাতে বিড়িটা নিয়েই বারান্দাতে দাড়ালাম ।

- হ্যালো … কি অবস্থা

= হ্যালো ঘুমাই পড়ছ ? – ওপার থেকে আগেই জিজ্ঞেশ করে নিল । বুঝালাম আমার একমাত্র বান্ধবী !

- নাত ক্যান? ফুক দিয়ে ধুমা ছেড়ে দিলাম । ক্যাবল মাত্র কম্বল ঝেড়ে সটান করছি একটু পরে ঘুমাব ।

= আচ্ছা ঘুমাইও না । সিরিয়াস একটা কথা আছে ।

- ওকে । বল শুনি তোমার সিরিয়াস কথা । আমার তলপেটে চাপ চাপ কিছু না বলে সিরিয়াস কথা শুনতে দাড়াই গেলাম ।

= আমি যদি ২০,০০০ হাজার থেকে ৩০,০০০ টাকার মধ্যে একটা চাকরি পাই, আর তোমার বেতনে সংসার চলবে না? আগ্রহী কন্ঠে প্রশ্ন ।

- ক্যান চলার তো কথা ।

= ভালো ।

- বাট তুমি আমারে টাকা দিবা ক্যান?

= আমার ইচ্ছা ! জেদি উত্তর ।

- বুঝলাম তোমার ইচ্ছা, তাই বলে আমারে ক্যান?

= আমার ইচ্ছা ।

- আরে বাবা বয়েস হইছে এটুকু তো বুজছি , মানুষ কেউ কাউরে তো এম্নে এম্নে কিছু দেই না আর টাকার পয়সার ম্যাটার তো ভেরি ড্যাঞ্জারাস ! আমি ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে ঠান্ডা কন্ঠে বললাম ।

= শোন বেশি চালাক হইতে যাবা না ।

- এতে চালাকির কি দেখলা?

= জবাব চাইছি জবাব দিবা , তোমার বিদেশ না গেলে হবে না ?

- উমমম… চিন্তার বিষয়, চিন্তা করে ফোন দেই?

= না আমার এখনি উত্তর লাগবে ! আবার জেদি কন্ঠে ওপাশ থেকে । আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে ।

- খাড়াও এইটা কি কইলা ? !

= হু সাংবাদিক বেটা বাসাতে কি সব বলছে ।

- উস কি মাকি…

= কি?!!!

- কিছু না আমি বাথরুম থেকে ঘুরে এসে উত্তর দেই? আমার জোর তাগিদ তলপেটে ।

= তুমি একটা …

- আমি যায় হয় আগে বাথরুম ………… ওপাশ থেকে অলরেডি লাইন কেটে দিছে ।

Sunday, January 26, 2014

মোবাইল কথোপকথন #১

- একথা সত্য ?

= কি কথা ?

- বান্দরে কামড়াইলে ইঞ্জেকশন দেওয়া লাগে ?

= যতদুর জানি হ্যা ।

- হি হি হি

= আসলে কি জানো , বান্দরেরা তো ব্রাশ করে না তাই …

- হি হি হি হি …

Monday, January 20, 2014

Two Factor Authentication আর ghuni

“- আসসালামু আলাইকুম স্যার ।
= অলাইকুম আসসালাম , কে বলছেন প্লিজ ?
- স্যার আমি ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে ***** *** বলছিলাম । আপনি আমাদের এখানে আমাদের একটা এপ্লিক্যাশন করেছেন স্যার । আমি ভেরিফাই করার জন্যে কথা বলতে চাচ্ছিলাম ।
= হ্যা শিউর , কি জানতে চান প্লিজ বলুন ।
- স্যার আমাদের Two Factor Authentication এর জন্যে আপনার একাউন্টে ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু থাকা লাগে , দুখিতঃ স্যার আপ্নারটাতে নাই ।
= জি নাই, এখন কি করা লাগবে ?
- জি আপনার হোম ব্রাঞ্চ এ গিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু করে নিবেন, এক থেকে ৭ কর্ম দিবসের মধ্যে আমরা আপনার এপ্লিক্যাশন এর ভিত্তিতে সারভিসটা চালু করে দিব , , , , ইত্যাদি ইত্যাদি…
আর স্যার এই পারপজে আপনার একাউন্ট থেকে বাৎসরিক ২০০ টাকা কেটে নেওয়া হবে ।
= জি ! কত ! ?
- স্যার ২০০ টাকা ।
= ওকে আমি আমার ব্রাঞ্চ এ গিয়ে প্রথম থেকে স্টেপগুলা শুরু করে নেক্সট এ রি-এপ্লাই করবখন । থ্যাঙ্ক ইউ ।
- ইউ আর ওয়েল্কাম স্যার । “
Google, Facebook, Twitter, Yahoo, Evernote, Last pass, WordPress ইত্যাদি ইত্যাদি সার্ভিস প্রভাইডার রা বিনামূল্যে দিয়ে থাকে । ম্যাক্সিমাম তো নন প্রফিটাবল । ( পেইড সার্ভিস যারা গ্রহন করেন তাদের কথা আলাদা ) । Two Factor Authentication টা হয় স্মার্টফোন অ্যাপ অর মোবাইল এস ম এস এর মাধ্যমে করা হয়ে থাকে । এস ম এস সার্ভিস এর জন্যে হইত কিছু টাকা খরচ হবে । অ্যাপস এর ক্ষেত্রে অনেক ফ্রি প্লাগিন্স অর কোড এভেলএবল (যতদুর জানি আর কি ; আমি সবজান্তা সমশের না) ।
প্রথম প্রথম আমি গুগল এর Two Factor Authentication চালু করার পর মজা করে বার বার রিসেন্ড করে গুগল থেকে এস ম এস পেতে মজা পেতাম । বাট পরে আর করি না
এত কথা খরচ করার মানে বলতে চাচ্ছি, ডাচ বাংলা ব্যাঙ্ক কোন সুবাদে ২০০ টাকা কাটবে? এম্নিতে তাদের বাৎসরিক সার্ভিস চার্জ কাটতেছে । আবার খাড়ার ঘা ! এস ম এস সার্ভিস সবাদে গ্রাহক এর মোবাইল অপারেটর থেকে মিনিমাম চার্জ কেটে নিতে পারত ! অ্যাপস এ তো কোড জেনারিটিং এ কিছু খরচ হয় না !
আমার ছোট মাথাতে কিছু ঢুকতেসে না ! আবার সিকিউরিটি বলে কথা ! চাইনিজ তালাতে তো ভরসা হয় না !
** বিঃ দ্রঃ এটা আমার একান্ত ব্যাক্তিগত চিন্তাভাবনা । আমি শিখলাম মামু হওয়া এত সোজা না , অখানেও পাত্তি লাগে !